সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

১৭ বছরের আওয়ামী জুলুম ভুলে গেলে চলবে না : আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। সেই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ।”

রবিবার দুপুরে দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে— তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে।”

আমিনুল হক আরো বলেন, “যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, যাদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে— তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর।”

বিএনপি নেতা আরও বলেন, “গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দিতে চায়। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো জেগেছে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “বিএনপি একটি মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। দলে অনিয়মকারী, লুটপাটকারী বা চাঁদাবাজদের কোনো স্থান নেই। এমন কাউকে সদস্য করা হলে তার দায় সংশ্লিষ্ট নেতাকেই নিতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তিনি মোনাফেক কর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “মোনাফেক দিয়ে দলের কল্যাণ হতে পারে না। আমাদের ঈমানি দায়িত্ব দলের সঠিক কাজ করা এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা।”

দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও
দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু ও বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, উত্তর বিএনপি সদস্য আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, হাফিজুল হাসান শুভ্র, রফিকুল ইসলাম খান, মনিরুল ইসলাম রাহিমী, আহসান হাবীব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপি যুগ্মআহবায়ক মতিউর রহমান মতি, দেওয়ান নাজিম উদ্দীন, মোঃ শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, দক্ষিণখান থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিমানবন্দর থানা যুগ্ম আহবায়ক মোঃ আসলাম, মহিউদ্দিন তারেক, শরীফ উল্লাহ জাহিদ, জালাল আহমেদ, বশির আহমেদ,মাসুদ খান, মোঃ মোস্তফা, তুরাগ থানার সদস্য আব্দুল আলী, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, ৪৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হযরত আলী, বিমানবন্দর থানা বিএনপির সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991