
আমিনুল ইসলাম : সিনিয়র স্টাফ রিপোর্টার
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ ফ্রেব্রুয়ারি )বেলা সাড়ে এগারোটায় গোমস্তাপুর উপজেলার রহনপুর কমিউনিটি সেন্টারে ইশতেহার ঘোষণা করেন,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াহিয়া খালেদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা; ইমামুল হুদা, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখা; তরিকুল ইসলাম বকুল, মজলিসে সূরা সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা; মারিফুল ইসলাম, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা; এবংমনিরুজ্জামান ডাবলু, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখা।
এছাড়াও উক্ত অনুষ্ঠানস্থলে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ও অন্যান্য সুধিবৃন্দ এবং মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর মিজানুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে ১১ টি পয়েন্টে ৫৫ টি ইস্তেহার তুলে ধরেছেন। এই পয়েন্টগুলো হল: ১. নিরাপত্তা ও স্বচ্ছতা ২. যোগাযোগ ব্যবস্থা ৩. শিক্ষা ৪. উন্নয়ন ৫. চিকিৎসা ৬. কর্মসংস্থান ৭. নারীর অধিকার ৮. কৃষি ৯. ধর্ম পালন ১০. ক্রীড়া ১১. সুস্থ বিনোদন।
নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট সহ সব কাঁচা রাস্তা পাকা করা হবে এবং রহনপুর থেকে আন্ত নগর ট্রেন সার্ভিস চালু করা হবে।
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং ভোলাহাটকে পৌরসভায় উন্নতি করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি করা, আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষিত জনবল বৃদ্ধির মাধ্যমে চিকিৎসার সুব্যবস্থা করা হবে। পর্যাপ্ত এম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। শিক্ষিত বেকারদের দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কর্মজীবী নারীদের জন্য কর্ম বন্ধুবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, জনবহুল এলাকায় মার্কেটে নারী বান্ধব স্যানিটারি ব্যবস্থা, বেস্ট ফিডিং কর্নার ও নামাজের স্থান গড়ে তোলা হবে। কৃষি জমিতে সারসংকট নিরসন করা এবং সারের সহজ প্রাপ্তি নিশ্চিত করা হবে।
হিন্দু, বৌদ্ধ,, সাঁওতাল সহ সকল অমুসলিমদের ধর্ম পালনের পরিবেশ নির্বিঘ্ন করার বিষয়েও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সব ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং তিন উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা বলেন। রামদাস বিলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন তিনি। ঐতিহাসিক স্থানসমূহের সংরক্ষণ করা হবে। এবং তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে মিডিয়াকর্মীদের জন্য তিন থানায় তিনটি প্রেসক্লাব করার প্রতিশ্রুতি দেন