শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

৫ ছেলের সংসারে বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই হয়নি পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার পঠিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিষেশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চল উমারপুর ইউনিয়ননের হাপানিয়া গ্রামের বাসিন্দা হামিদ মোল্লা (৮৬) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৭৭) দম্পতি।

সংসারে ৫ ছেলে ও ২ মেয়ের রয়েছে তাদের। যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন হয়ে গেছে। মেয়েদের বিয়ে দিয়েছেন। আর ছেলেরা যার যার মত সুবিধা মত জায়গায় চলে গেছেন। কিন্ত ৫ ছেলের সংসারে বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই হয়নি।

কয়েকদিন আগে তাদের উপজেলার সম্ভুদিয়া জান্নাতুল বাকি কবরস্থান এলাকায় নির্জন স্থানে ফেলে রেখে গেছেন স্বজনরা। এ ঘটনার পর তাদের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। চলছে মামলার প্রস্তুতি।

 

জানা যায়, প্রায় ২ মাস আগে সেজ ছেলের মানিকগঞ্জের বাড়ি থেকে বৃদ্ধ দম্পতিকে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের হাঁপানিয়া চরে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে বৃদ্ধের ভাগ্নের বাড়িতে আশ্রয় হয়েছিল তাদের।

সেখানেও অবহেলার শিকার হন তারা। এ অবস্থায় কয়েকদিন আগে পাশের বাঘুটিয়া ইউনিয়নে এ দম্পতির বড় মেয়ের বাড়ি সংলগ্ন সম্ভুদিয়া কবরস্থানের পাশে কাউকে না জানিয়ে ফেলে রেখে যায় স্বজনরা। সংবাদ পেয়ে এ দম্পতির বড় মেয়ে মনোয়ারা খাতুন বাবা-মাকে তার নিজ বাড়িতে নিয়ে যান।

 

এ বিষয়ে মেয়ে মনোয়ারা খাতুন বলেন, আমি নিজেই স্বামী হারা। দরিদ্র সন্তানদের সংসারে থাকি। আমার পাঁচ ভাইয়ের কেউ বাবা মাকে ভরনপোষণ করে না।

এই বৃদ্ধ বয়সে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কয়েক দিন আগে আমাকে না জানিয়ে আমার বাড়ির পাশে বাবা- মাকে ফেলে রেখে চলে গেছে। অভাব অনটনের সংসারে অসুস্থ বৃদ্ধ বাবা মাকে ভরণপোষণ আমার জন্য কষ্টসাধ্য। বিষয়টি জানতে পেরে অসহায় বাবা- মায়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।

 

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হোসেন জানান, শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও বাগুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা এবং চিকিৎসকদের সমন্বয়ে একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় দম্পতিকে নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় ঔষধপত্র সহায়তা করা হয়েছে। ওই দম্পতিকে সাময়িকভাবে তাদের মেয়ের বাড়িতেই থাকতে বলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।

 

ইউএনও মাহবুব হোসেন আরো বলেন, এই অসহায়তা দম্পতিকে দ্রুত সময়ের মধ্যে একটি ঘর তুলে দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, বৃদ্ধ বাবা-মাকে ভরনপোষন না করার অপরাধে ছেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991