
মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা:
অমর একুশে ফেব্রুয়ারি, ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভার লক্ষ্য ছিল দিবসটি সুন্দরভাবে উদযাপন করা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুুদ, ওসি (তদন্ত) মোঃ মাসুদ হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য এবং অতীতের ন্যায় তার ধারাবাহিকতায় মাতৃভাষা রক্ষা ও প্রচারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।