শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ঘোষনা
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মীর বিরুদ্ধে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ আশুলিয়ায় পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর-৬ আসনে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাঠে মিলল বিশাল আকৃতির শিলাখণ্ড, এলাকায় চাঞ্চল্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান সচিবালয়ে কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান সিলেটে প্রশংসা কুড়াচ্ছেন মানবিক পুলিশ অফিসার আব্দুল আজিজ সুজাতপুরে পুকুরে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষ, ৫ জন গ্রেফতার কৃত্রিম সংকটের অর্থনীতি: তেল নিয়ে কারা খেলছে? মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির সরেজমিন কর্মসূচি হৃদয় গভীর শ্রদ্ধায় দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজকে স্মরণ করলো বদরপুর মহাবিদ্যালয় ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক রাজশাহীর নতুন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

আটঘরিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে আহত ১, টাকা লুটের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন-এর কুমড়েশ্বর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, কুমড়েশ্বর গ্রামের বাসিন্দা মোঃ রবিন উদ্দিন প্রাং (৩৯)-এর সঙ্গে তার ছোট ভাই মোঃ রবিউল ইসলাম প্রাং (৪২) ও ভাতিজা মোঃ শাওন প্রাং (২০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমির ভোগদখল নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ২৬ মার্চ বিকাল আনুমানিক ৩টার দিকে আসামিদের বসতবাড়ির সামনে পাকা রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে রবিন উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ সময় রবিউল ইসলাম প্রাং-এর নির্দেশে তার ছেলে শাওন প্রাং ধারালো ছুরি দিয়ে রবিন উদ্দিনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং বাম পাশে গভীর জখম হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে রবিউল ইসলাম জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে ভুক্তভোগীর বাম হাতের আঙুলে গুরুতর আঘাত লাগে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথিও মারা হয়।

চিৎকার শুনে এগিয়ে আসেন ভুক্তভোগীর মামা মোঃ ইশারত আলী (৬৬)। তাকেও জিআই পাইপ দিয়ে আঘাত করা হলে তার ডান হাতের কবজিতে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলার সময় ভুক্তভোগীর প্যান্টের পকেট থেকে নগদ ৫২ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিন উদ্দিনের বুকে সাতটি সেলাই দেন এবং অপর আহতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তবে অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। তাদের ভাষ্য, হাসাহাসির সময় অসাবধানতাবশত ছুরির আঘাত লেগে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আটঘরিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991