শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদবিভাজন অনুযায়ী ঝিনাইদহ জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (স:) পদ থেকে ইন্সপেক্টর (স:) পদে পদোন্নতি প্রাপ্ত ০১ (এক) জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত ওই পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।