বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, করে উপকৃত হাজারো মানুষ কাশেমপুর জেলখানা গেটে বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও তাকদির নির্ধারণের মহিমান্বিত রজনী সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুর রউফ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ঠাকুরগাঁও–২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা জলঢাকায় ধানের শীষের জনসভায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। লালমোহনে বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : মোঃ নেছার উদ্দিন, মনপুরায় যৌথবাহিনীর বিশেষ শোডাউন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাঘাটায় মানববন্ধন টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে রিভলবারসহ যুবক গ্রেপ্তার: ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব। গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ জোরালো প্রচারণায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবিকুন্নাহার শিখা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় — চরমোনাই পীর রেজাউল করিম। বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের রাজশাহীর তানোরে ধানের শীষের পক্ষে ভোটের আহ্বানে বৃহত্তম প্রচার মিছিল ও পথসভা আজ পবিত্র শবে বরাত

আনোয়ারায় ইসলামী ফ্রন্টের নির্বাচনী অফিসে ভাঙচুর, থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

আরফাতুল ইসলাম সৌরভ, আনোয়ারা উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম):

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী অফিসে গভীর রাতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের মধ্যম খাসখামা এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী গভীর রাতে নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র ব্যবহার করে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পাশাপাশি অফিসের বাইরে টাঙানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে।

এ ঘটনায় খাসখামা ১ নম্বর ওয়ার্ড কেন্দ্র কমিটির সচিব কাজী মোহাম্মদ আলী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক সপ্তাহ আগে এলাকায় নির্বাচনী অফিসটি স্থাপন করা হয় এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছিল। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগকারী দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের হামলার ঘটনায় চট্টগ্রাম-১৩ নির্বাচনী এলাকার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991