বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, করে উপকৃত হাজারো মানুষ কাশেমপুর জেলখানা গেটে বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও তাকদির নির্ধারণের মহিমান্বিত রজনী সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুর রউফ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ঠাকুরগাঁও–২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা জলঢাকায় ধানের শীষের জনসভায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। লালমোহনে বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : মোঃ নেছার উদ্দিন, মনপুরায় যৌথবাহিনীর বিশেষ শোডাউন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাঘাটায় মানববন্ধন টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে রিভলবারসহ যুবক গ্রেপ্তার: ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব। গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ জোরালো প্রচারণায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবিকুন্নাহার শিখা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় — চরমোনাই পীর রেজাউল করিম। বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের রাজশাহীর তানোরে ধানের শীষের পক্ষে ভোটের আহ্বানে বৃহত্তম প্রচার মিছিল ও পথসভা আজ পবিত্র শবে বরাত

ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় — চরমোনাই পীর রেজাউল করিম।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

 

হেবজুল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টার :-

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) গতকাল সোমবার (০২/০২) বিকেলে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরে হাই স্কুল মাঠে নির্বাচনের জনসভায় বলেন, আমরা একা না, আমাদের সাথে দেশের জনগণ আছে, ২৫৮ টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তারা ইসলামী লেবাস ধরে আছে, তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই, তারা স্পষ্ট বলেছেন কুরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। প্রচলিত আইনে দেশে শান্তি আসবে না। বিগত সরকারগুলোর মত জেল-জুলুম অন্যায় অত্যাচার, দুর্নীতি, অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন, শরিয়া আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২% মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়। তিনি নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে সংসদ সদস্য প্রার্থী মুহা.নজরুল ইসলাম নজু নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991