মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। গলাচিপায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে প্রোসেস সার্ভারকে কারণ দর্শানোর নোটিশ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান জাহিদুল ইসলাম ধলুকে  সমুদ্রের টানে, সম্প্রীতির বন্ধনে—গলাচিপা উপজেলা প্রেসক্লাবের প্রাণবন্ত আয়োজন ১০ লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা সাতক্ষীরার সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বিকাশ প্রতারক পলাশ গ্রেফতার “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। পাবনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন। চরমোনাই পীরের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান জাহিদুল ইসলাম ধলুকে 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পঠিত

 

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–৫ নওগাঁ সদর আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট আবু সাদাত মোঃ সায়েম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৪৭ ভোট। প্রায় ২৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ–৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। সদর উপজেলার ১ পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের  হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল কৃষিতে খ্যাত। বিশেষ করে সবজি ও ধান উৎপাদনের জন্য এলাকাটি সুপরিচিত। এছাড়া সারাদেশে চাল উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা নওগাঁর বেশ কিছু চালকল ও দেশের অন্যতম প্রধান চালের মোকাম এই নওগাঁয় ।

তবে দীর্ঘ সময়পর বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসনটি পুনরুদ্ধার করেন জাহিদুল ইসলাম ধলু। উচ্চশিক্ষিত ও দক্ষ এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন জেলার সর্বস্তরের মানুষ। সাধারণ ভোটারদের প্রত্যাশা জাহিদুল ইসলাম ধলু যেন আগামী দিনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।তাহলে নওগাঁ তথা দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।

নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু বলেন, তারেক রহমান সাহেব নিজে এই নওগাঁর মাটিতে পা দিয়েছেন এবং তিনি নওগাঁকে নিয়ে ভাবেন। কৃষি ও আমে আমরা সারা বিশ্ব এখন পরিচিত। নওগাঁ জেলায় এর আগে ডেপুটিস্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী ও হুইপ ছিলো। সেই হিসেবে নওগাঁ সদরে একটি মন্ত্রীর পাশাপাশি উপমন্ত্রী, ডেপুটিস্পিকার অথবা হুইপ দিবেন আশা করছি।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, নওগাঁ জেলায় অভিজ্ঞতার বিবেচনায় মন্ত্রী বিবেচনা করবেন আশা করছি। আমাদের এই জেলা মন্ত্রিত্ব পেলে গোটা নওগাঁ জেলায় দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখার পাশাপাশি সারাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। নওগাঁ সদর ৫ আসনে একটি মন্ত্রী সহ উপমন্ত্রী পাওয়ার আশা আমরা করতে পারি।

তাই তারেক রহমান আমাদের মন্ত্রীত্ব দিয়ে দলীয় ও এলাকাবাসী ও মাঠ পর্যায়ের নেতা-কর্মীর প্রত্যাশা পুরুন করবেন বলে প্রত্যাশা করছি।

নির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন ,এই জয় আসলে আমার নয়, বিএনপির নেতাকর্মী, তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ত্যাগের ও গণতন্ত্রের জয়। বিএনপি জানে কিভাবে সরকার গঠন করতে হয়, দেশ চালাতে হয়। দলের নীতিনির্ধারক ও তারেক রহমান মন্ত্রীত্ব দেওয়ার বিষয়ে যে সিন্ধান্ত নিবে সেটাই চুড়ান্ত। তবে আমাকে মন্ত্রী করা হলে মেধা-প্রঙ্গা দিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991