রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত শ্রীপুরে কৃষকের শসা ক্ষেত নিধনের ঘটনায় পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। আমতলীতে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত। কোটচাঁদপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত গাজীপুর. শ্রীপুর বাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন হৃদয় মন্ডল এম. বি. এ. নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন নলডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ২১ ফেব্রুয়ারি ঘিরে জয়পুরহাটের পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম অমর একুশে লাকসাম শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে মনপুরা কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষে ফুলের শুভেচ্ছা মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আফরোজা আখতার। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। একে একে জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমকি শিক্ষাঅফিস, জেলা প্রাথমিক শিক্ষাঅফিস, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা শহীদদের প্রতি সম্মান জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল, জাসাস ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জেলা নাগরিক কমিটি, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা শিল্পকলা একাডেমি শ্রদ্ধা জানায়। এ ছাড়া দৈনিক পত্রদূত, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা জেলা স্কাউটস, সনাক, সুজন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশের চেতনায় শহীদ বেদি আলোকিত করে তোলে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা-নৈশ কলেজ, সিটি কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি ও মিছিলে অংশ নেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
জেলা সদর ছাড়াও তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় একুশের প্রথম প্রহরে অনুরূপ আয়োজনে শহীদদের স্মরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারি পালন করেন।

একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991