ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে।

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২২ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে সংবাদ সম্মেলন স্থল থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম/এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন শেষ হওয়া মাত্রই তাকে হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে একটি সহিংস ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তারেক রেজাকে প্রধান (১ নম্বর) আসামি করা হয়েছিল। মামলার পর থেকেই তিনি নজরদারিতে ছিলেন। আজ সংবাদ সম্মেলন করতে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের বক্তব্য:
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ২২ মে সংঘটিত সহিংসতার ঘটনায় তারেক রেজার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি মামলার এজাহারনামীয় প্রধান আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
পুলিশ তৎপর রয়েছে।
এদিকে এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারেক রেজার রাজনৈতিক সহকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা ও গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে।

এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে।

Update Time : ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬