
মোঃ আবুল বশর, সিলেট জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমটি এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের পক্ষ থেকে পরিচালিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন হাজী মোনায়েম খান, কয়েছ হোসাইন এবং সবুজ ইসলাম। অনুষ্ঠানের মাধ্যমে ঘরোয়া পরিবেশে খাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচ্চু মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের সদস্য ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল মিয়া।
এছাড়া, অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছেন সাংবাদিক মোঃ আবুল বশর, রকিব খান (সাবেক কাউন্সিলর), জুবায়ের আহমেদ জুবেল, মাককু মিয়া ও মোঃ ফখরুল ইসলাম।
এন এস বি স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান হাজী মোনায়েম খান অনুষ্ঠানে বলেন, “পবিত্র মাহে রমজানে গরিব, দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। আমরা আশা করি, এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
উক্ত কার্যক্রম স্থানীয় মানুষ ও এলাকার পক্ষ থেকে প্রশংসিত হয়েছে।