
মো. শফিকুর রহমান:-
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তার দক্ষ নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও গতিশীল, আধুনিক ও যুগোপযোগী গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।