রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে বিএনপি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:-
জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে এই খাতে ব্যয় ধাপে ধাপে বাড়ানোর কথাও জানিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নির্বাচনি ঘোষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।

ইশতেহারে বলা হয়, শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থ শুধু ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ রাখা হবে না। বরং শিক্ষার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পাঠদানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

দলটি জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হবে।

ইশতেহারের ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন’ অংশের শুরুতেই বলা হয়েছে, তারা দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল কাঠামোয় রূপ দিতে চায়। শিক্ষানীতির মূল লক্ষ্য হবে বাস্তব জীবনঘনিষ্ঠ শিক্ষা নিশ্চিত করা। সব স্তরের শিক্ষায় গুরুত্ব দেওয়া হলেও প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া নৈতিকতা ও মৌলিক মূল্যবোধ শিক্ষায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খলা ও সংকট রয়েছে, তা দূর করে নিম্ন ও মধ্যস্তরে প্রয়োজনভিত্তিক শিক্ষা এবং উচ্চশিক্ষায় জ্ঞাননির্ভর শিক্ষাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে দলটি শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991