মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। গলাচিপায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে প্রোসেস সার্ভারকে কারণ দর্শানোর নোটিশ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান জাহিদুল ইসলাম ধলুকে  সমুদ্রের টানে, সম্প্রীতির বন্ধনে—গলাচিপা উপজেলা প্রেসক্লাবের প্রাণবন্ত আয়োজন ১০ লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা সাতক্ষীরার সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বিকাশ প্রতারক পলাশ গ্রেফতার “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। পাবনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন। চরমোনাই পীরের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

গলাচিপায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে প্রোসেস সার্ভারকে কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদালতের প্রোসেস সার্ভার মো. শফিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ নোটিশ জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) অফিস চলাকালীন সময়ে আদালতের অফিস কক্ষে বসে অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক “গলাচিপা সংবাদ” নামক নিউজ পোর্টালে প্রকাশিত হয়। ভিডিওটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়।

ঘটনার পরপরই আদালত প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে শফিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। নোটিশে উল্লেখ করা হয়, অফিস কক্ষে অনিয়মের অভিযোগ আদালতের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি কর্তব্যে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। (যার স্মারক নাম্বার ১৩৯ তারিখ ২৬/০২/২০২৬ খ্রী:)

এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে এবং আদালত প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991