বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
ফরিদগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল শফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে নলডাঙ্গা সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নবাসীকে এনামুল হক মনির রমজানের শুভেচ্ছা ভোলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি শ্রীপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন বিল্লাল হোসেন বেপারী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ অমর ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ গোদাগাড়ীর এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকার নতুন কসবা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মশিউর রহমান (৪০)। তিনি গোদাগাড়ী থানার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আনারুল ইসলাম।

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে মাদকদ্রব্য রাখা ছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991