রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ঘোষনা
পুরানা পল্টনে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু এবং কুংফু পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক। প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক চুয়াডাঙ্গায় মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথ বাহিনী কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথ বাহিনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফসলের মাঠে জমি চাষ করতে গিয়ে ল্যান্ড মাইন সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের একটি ফসলের মাঠে জমি চাষের সময় একজন কৃষক ওই বস্তুর সন্ধান পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যৌথবাহিনী উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে জমি চাষ করছিলেন এক কৃষক। এ সময় মাঠ থেকে ল্যান্ড মাইন সদৃশ কিছু বস্তু বের হয়ে আসে। খবর দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায় সেনাবাহিনী ও পুলিশ।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, এই ল্যান্ড মাইন সদৃশ বস্তুগুলো সম্ভবত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে মাঠে পড়ে রয়েছে। তবে এ বিষয়ে এখনই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991