
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা অবশেষে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে এনসিপির ৬ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না-ও নিতে পারেন। বিএনপির বিজয়ী এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপিও বিষয়টি নিয়ে ভাবছিল বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দলটি সিদ্ধান্ত পরিবর্তন করে শপথ গ্রহণের পথেই হাঁটে।
একই ইস্যুতে সকালে জামায়াতে ইসলামী সংসদ সদস্যরা শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।