শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬’ উদ্‌যাপন: কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের ভোট কেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক জামালপুর সদর-৫: ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত। মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী — নলডাঙ্গায় দুলু লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত নিরপেক্ষতার মানদণ্ডে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান: ডিসি চট্টগ্রাম জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুন’কে বিজয়ী করার লক্ষে  মন্জুরুল করিম সুমনের নেতৃত্বে  নির্বাচনী প্রচারণা৷ বিএনপি চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শ্রীপুরে সভাপতিসহ খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিন উপকূলে ৭০০ বস্তা সিমেন্টসহ ১০ জন আটক নওগাঁয় জেনারেল হাসপাতালের সামনে থেকে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে: গাজীপুরে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামায়াতে ইসলামীর বিজয় চাই না আমরা চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়- ডা শফিকুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে
নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না? আমরা চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। আর বিভক্তি নয়, আমরা কোনো দলীয় রাষ্ট্র কায়েম করতে চাই না।
আমরা দেশে আধিপত্যবাদীদের ক্ষমতা দেখতে চাই না? আমরা চাই সমতা থাকুক বাংলাদেশে।

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ শহীদদের স্মরণ করে জামায়াত আমির বলেন, রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে বলেছে অধিকার দাও; না হলে গুলি। সাঈদ বুকে তিন তিনটি গুলি নিয়েছে বীরের মতো। এখান থেকে আন্দোলন গড়ে উঠেছে। সাঈদ, মুগ্ধ, হাদিসহ ১৪ শত শহীদ হয়েছে। এদের রক্তে নদীগুলো লাল হয়েছে। আমরা এ রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করবো না। তারা জীবন দিয়ে দেশের যে আমানত আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই আমানত রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী আমার পেছনে লেগেছে। আমার এক্স আইডি হ্যাক করে, যা তা চালায় দিয়েছে। আর অমনি একটা দল ঝাঁপিয়ে পড়ে তাইরে, নাইরে গান শুরু করেছে, কিন্তু তারা পেরে উঠেনি, আমাদের সাইবার টিম তাদেরকে গলা টিপে ধরেছে। সত্য কখনও ধামাচাপা দেওয়া যায় না। ইতোমধ্যে প্রধান অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারে না।

নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে ডাঃ শফিকুর রহমান আরও বলেন, কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ। এই পিছিয়ে পড়া কুড়িগ্রাম থেকে শুরু হবে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা। আমার কাছে দাবি জানাতে হবে না। বঞ্চিতদের আর মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ইমানি দায়িত্ব। এখানে (কুড়িগ্রামকে) কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো আমরা। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবেন। বঞ্চিত এই এলাকায় যেন আল্লাহ মণি-মুক্তায় ভরিয়ে দেয়।

তিনি আরও বলেন, কুড়িগ্রামের প্রধান দুঃখ তিনটি বড় নদী। এই নদী গুলো হত্যা করে মরুভূমি করা হয়েছে। রাষ্ট্রের বাজেট সব চুরি করা হয়েছে। ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিলে এসব টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো।

এসময় কুড়িগ্রামের বিভিন্ন আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান ব্রহ্মপুত্র নদীর ওপর সেতু করে এই তিন উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নের আহ্বান জানান।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, দুর্নীতির কারণে দীর্ঘ ৫৪ বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম। ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারলে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে পারবো।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ক্ষমতায় গেলে এই জনপদে শিল্প কলকারখানা তৈরি করে বেকারত্ব সমস্যা সমাধান করবো।

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা) আসনের এনসিপির প্রার্থী ড. আতিকুর রহমান বলেন, কুড়িগ্রাম রাষ্ট্রীয় বৈষম্যের কারণে বিছিয়ে পড়া জনপদ। আর পিছিয়ে থাকতে চাই না। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কুড়িগ্রামের বঞ্চনা দূর করতে চাই। দুর্নীতি আর চাঁদাবাজির রাজনীতি প্রতিরোধ কর্মসংস্থানের রাজনীতি করতে চাই। নদীর বাঁধ নির্মাণ এবং চরাঞ্চলের উন্নয়নের কাজ করতে চাই।

এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেন, ১২ তারিখের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, তারপর হবে সরকার গঠনের ভোট।  কোথাও আমরা আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না। দেশে কোনো চাঁদাবাজি, ছিনতাই থাকবে না, সব সিন্ডিকেট ভেঙে আমরা চুরমার করে দেবো। ‘হ্যাঁ’ ভোট হলো আজাদী আর ‘না’ হলো গোলামী।
আমরা ইনসাফভিত্তিক মানবিক রাজনীতি করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991