বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ মাজেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুর শহর-এর ১২ নম্বর ওয়ার্ডের রামনগর সাতরাস্তা মোড়ে ফেস্টুন ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ (মঙ্গলবার) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচয়দানকারী কতিপয় দুর্বৃত্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খানের ফেস্টুন ভেঙে আগুনে পুড়িয়ে দেয়।

একই সঙ্গে সোহেল রানা খানের সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের নাশকতা কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991