শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
গলাচিপায় গণ ইফতারে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভূমিদস্যু যেই হোক, ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে গার্ড অব অনার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের ফুড প্যাকেজ বিতরণ বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগমারা তাহেরপুরে এসিআই মটরসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রহনপুরে ‘মানবতার সেবায়’ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক মানোন্নয়নে এমপি রুহুল আমিনের গুরুত্বপূর্ণ উদ্যোগ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭ জুম্মার নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, দুই মাসে আটক ৩০ ডাকাত-জলদস্যু নিম্নমানের বীজে স্বপ্নভঙ্গ: তিস্তা পাড়ের কৃষকের কোটি টাকার লোকসানের আশঙ্কা কালীগঞ্জে বিএনপির সভায় রাশেদ খানের উপস্থিতিতে সংঘর্ষ ১ পুলিশসহ আহত ১০ ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়। নির্যাতিত সাংবাদিকদের আস্থার প্রতীক: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) আমের রাজধানী নওগাঁয় মুকুলের ঘ্রাণে মাতোয়ারা চারপাশ , বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের। পবিত্র মাহে রমজান: রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আত্মশুদ্ধির মহান মাস

জুম্মার নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

সাতক্ষীরা থেকে আজহারুল ইসলাম সাদী:

মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ২৯ সেকেন্ড এর সমম এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে।

সাতক্ষীরার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৪। আর এর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ার কালিবাড়ী নামক স্থানে।

সাতক্ষীরার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও ভূমিকম্পটি অনুভূত হয়। দেশে এর আগে, গত বুধবার রাতেও ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মায়ানমারে। এটিও ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্প অনূভব করেছেন এমন একজন সাতক্ষীরা শহরের কাটিয়া মধ্য পাড়ার তাছলিমা খাতুন, তিনি জানান নামাজ পড়ছিলাম হঠাৎ ঘরের মেঝেতে কাঁপুনি শুরু হলো পাশাপাশি বিকট শব্দে ঘরের টিনের চাল কয়েকবার নড়ে উঠলো!
আমি দৌড়ে বাইরে বেরিয়ে পাশ্ববর্তী পুকুরে গিয়ে পানির ঢেউ দেখে নিশ্চিত হ ই ভূমিকম্প হয়েছে।
এমন ভূমিকম্পের প্রথম অনূভব করলাম।
এরিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা গেছে তা হলো,
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের মন্দিরের এক অংশের পাঁচিল ভেঙে গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্ৰামের একটি টালি ছাউনী ঘরের টালি ভেঙে পড়েছে, কয়েকটি মসজিদের ছাদে ফাটল ধরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991