
রিনা আক্তার আখি,স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক শারমিন আরা। এ সময় তিনি বিদায়ী পুলিশ সুপারের কর্মজীবনের সাফল্য ও জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
সাক্ষাৎকালে শারমিন আরা এক আবেগঘন বক্তব্যে বলেন, “কোনো প্রশাসনিক কর্মকর্তা বদলি বা অবসরে গেলে সমাজের সব সমস্যা শেষ হয়ে যায় না, আবার নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলেই রাতারাতি সব সমস্যার সমাধানও হয় না। সমাজের নানা সংকট দীর্ঘদিনের বাস্তবতা, যা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মোকাবিলা করতে হবে।”
তিনি বলেন, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস ও সামাজিক অস্থিরতার মতো অপরাধ বহুদিন ধরে বিদ্যমান। এসব সমস্যার জন্য এককভাবে কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে দায়ী করা সঠিক নয়। সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিক শারমিন আরা আরও বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। কোনো চাপ, ভয় কিংবা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে সত্য তুলে ধরতে হবে। মৃত্যু একবারই আসবে, তাই সত্যের পক্ষে কলম ধরতে কখনো দ্বিধা করা উচিত নয়।”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ব্যক্তিস্বার্থ, তোষামোদ ও অযথা দোষারোপের সংস্কৃতি সমাজকে পিছিয়ে দিচ্ছে। অথচ মানুষকে মনে রাখতে হবে, পৃথিবীর সকল অর্জন একদিন রেখে চলে যেতে হবে। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই হওয়া উচিত।
বিদায়ী পুলিশ সুপারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি যেখানেই থাকুন, সুস্থ ও ভালো থাকুন। মহান আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার কর্মদক্ষতা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড ঝিনাইদহবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।”
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনের ওপর দায় চাপিয়ে দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শারমিন আরা মহান আল্লাহর কাছে বিদায়ী পুলিশ সুপারের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সত্য, ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় পর্বটি ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও পারস্পরিক সম্মানবোধে