
শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঘটেছে।
ঝিনাইদহের কলারহাটের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরাপপুর এলাকার শান্ত নিহত হয়েছেন।
একই ঘটনায় বেপারীপাড়ার টোটন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।