বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
ফরিদগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল শফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে নলডাঙ্গা সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নবাসীকে এনামুল হক মনির রমজানের শুভেচ্ছা ভোলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি শ্রীপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন বিল্লাল হোসেন বেপারী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ অমর ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাগরের ঢেউয়ে ভেসে এসে তীরে উঠেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন আছে কি না, সেটিও প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991