রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ডা. শাহাদাত হোসেন ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করলেন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

হাজেরা বিবি লাকি
চট্টগ্রাম বিভাগীয় প্রধান :-

চট্টগ্রাম: সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত জরুরি। এই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

ডা. শাহাদাত হোসেন বলেন, ভোটাররা যেন কোনো ভয়ভীতি বা চাপ ছাড়াই নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন, তার জন্য উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যাবশ্যক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে তিনি ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক (Christian BEC) এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো লাক্রাম্পে (Bruno Lacrampe) এর সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মেয়র বলেন, ভোটারদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে কাঙ্ক্ষিত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং রাজনৈতিক নেতাকর্মীরা যেন বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারেন, সেজন্য প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররা গণতন্ত্রের ভবিষ্যৎ, তারা ভোট দিতে আগ্রহী। তবে দুঃখজনকভাবে ২০০১ সালের পর দেশে কোনো সর্বজনগ্রাহ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি। এজন্য দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে।

মেয়র বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনসহ সব পক্ষকে নিরপেক্ষ আচরণ করতে হবে। একটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের মূল দায়িত্ব হবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভয় সৃষ্টি করা নয়।

তিনি মুক্ত গণমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্বেও জোর দেন। মেয়র বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন, সে পরিবেশ রাষ্ট্রের দায়িত্ব। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।

ডা. শাহাদাত হোসেন আরও উল্লেখ করেন, নাগরিক সমাজ এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের প্রতিটি ধাপ হতে হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট সব স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা অনিয়মের সুযোগ থাকবে না।

মতবিনিময় শেষে প্রতিনিধি দল নির্বাচনের বিষয়ে মেয়রের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991