
কামরুজ্জামান কামরুল,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাউতারা ইউনিয়ন পরিষদ ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
জানা গেছে , নাউতারা ইউনিয়ন পরিষদে ৫ হাজার ১ শত ৫৭ জন ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদে ২ হাজার ৬ শত ৩৯ জন উপকারভোগীর পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
অপরদিকে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ৪ হাজার ৮ শত ৬৬ জন
পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান সরকার এবং ইউপি সদস্য সহ অনেক।
একইদিনে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার ৬ জন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়েছে।