বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে লালমোহনে প্রস্তুতি সভা সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা জাতীয় নাগরিক পার্টির ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান নলডাঙ্গায় আদালতের রায় উপেক্ষা করে তালা ভেঙে ঘর দখলের অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় মনোনীত করায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ঝিনাইদহের স্বপ্নসারথি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে — শৈলকুপার গর্ব আসাদুজ্জামান আসাদকে ঘিরে উত্তাল জনপদ আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হলো পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আস্থার প্রতিফলন ঘটালেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নীলফামারী জেলা সভাপতি রব্বানী পরিবহনের এমডি মোঃ আরেফ রব্বানী মানিক রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর তিনি নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫ হাজার ৫৫২ ভোট পেয়ে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। স্থানীয় বাসিন্দাদের মতে, এ বিজয় বরিশাল অঞ্চলে বিএনপির পুনরুত্থানের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন,“বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”

জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সহকারী দপ্তর সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে ওই পদেই রয়েছেন।

সংসদীয় রাজনীতিতেও তাঁর অভিজ্ঞতা দীর্ঘ। তিনি প্রথম বরিশাল–১ আসন থেকে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বিজয়ী হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।

সংসদ সদস্য থাকাকালে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব কমিটিতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি দুবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। এছাড়া মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও মানব নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নির্দলীয় নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’–এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক যুব ও ছাত্র সংগঠনের সম্মেলনেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জহির উদ্দিন স্বপনের মূল দক্ষতার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা।

এদিকে বরিশাল থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য রাজীব আহসানও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি বরিশাল–৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনে প্রথমবারের মতো বিজয়ী হয়ে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়েছেন।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ এই রাজনীতিবিদের মন্ত্রিত্ব বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991