বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের রংপুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৪০১ বার পঠিত

 

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরসহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। রাত থেকে পড়ছে ঘন কুয়াশা, সেই সঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। এতে করে উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত পাঁচ দিন ধরে অধিকাংশ সময়ই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন।

দেখা নেই সূর্যের। ফলে ঠাণ্ডায় কাঁপছে উত্তরের জনপদ।
রংপুর জেলা প্রশাসক সরকারিভাবে প্রায় ৬০ হাজার কম্বল ও গরম কাপড় রংপুরের আট উপজেলায় বিতরণ করেছেন। আরো কম্বল চেয়ে চাহিদা পাঠিয়েছেন মন্ত্রণালয়ে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, গত কয়েক দিন ধরে বেশ ঠাণ্ডা পড়ছে এ অঞ্চলে। ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। যেসব হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ রয়েছে, তাঁদের জন্য সরকার শীতবস্ত্র ও গরম কাপড়ের ব্যবস্থা করেছেন এবং কম্বল বিতরণ করা হচ্ছে শীতার্ত মানুষের মাঝে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, রবিবার রংপুরে সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিন দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, গত কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে রংপুরসহ উত্তরাঞ্চলে।

রবিবার রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবার বইছে শৈত্যপ্রবাহ, সঙ্গে পড়ছে ঘন কুয়াশা, বইছে ঠাণ্ডা বাতাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991