
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩১ জানুয়ারি) সকাল ১১ টায় হরিণাকুন্ডু বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ মাফজাল, জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন।
সভাপতিত্ব করছেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।