শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার নারী মৈত্রীর মতবিনিময় সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরি। বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার ভোলা–৩ আসনে নাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ কামাল উদ্দিনের গণসংযোগ লালমোহন ও তজুমদ্দিনে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) লোহাগাড়ায় হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং! গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এক গণমিছিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লাকসামে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের কোটচাঁদপুরে ১৭৪ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তি গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ: যোগ্যরা বঞ্চিত, সুবিধাভোগীরা একধাপ সামনে। গাড়িকে ওভারটেকের মুহূর্তে প্রাণ গেল মুক্তিযোদ্ধা সাবেক সেনার একুশে পদক-২০২৬ পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ১ প্রতিষ্ঠানসহ ১০ জন জামালপুরে দোস্ত এইডের উদ্যোগে রমজান উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, দুই বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে :ডা.শফিকুর রহমান টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু-নন্দীগ্রাম এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৬ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার, বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) সংসদ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আব্দুল মহিত তালুকদার কে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে দুপচাঁচিয়া বাস টার্মিনাল, পুরান বাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততা কর্মসূচি।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা এবং চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলেন।

গণসংযোগকালে বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন,
“দুপচাঁচিয়া উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিয়ে জননেতা আব্দুল মহিত তালুকদার কে বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত করতে হবে। তিনি জনগণের নেতা, মানুষের সুখ-দুঃখের সাথী এবং উন্নয়নবান্ধব রাজনীতির প্রতীক।”

তিনি আরও বলেন,“আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনের মাধ্যমে দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।”

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থনে স্পষ্ট হয়ে উঠেছে—এই জনপদের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং চায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ধানের শীষই যেন হয়ে উঠেছে মানুষের আশা-ভরসার প্রতীক।

করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ
ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই ফিরে আসবে মানুষের ভোটের অধিকার এবং নিশ্চিত হবে দেশের প্রকৃত উন্নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আবু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, সাব্বির সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991