রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষনা
রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত শ্রীপুরে কৃষকের শসা ক্ষেত নিধনের ঘটনায় পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। আমতলীতে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত। কোটচাঁদপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত গাজীপুর. শ্রীপুর বাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন হৃদয় মন্ডল এম. বি. এ. নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন নলডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ২১ ফেব্রুয়ারি ঘিরে জয়পুরহাটের পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম অমর একুশে লাকসাম শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে মনপুরা কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষে ফুলের শুভেচ্ছা মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নওগাঁ সদরে এক তরুণীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

এম এ মজিদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

নিহত ইয়াসমিন (১৮) বদলগাছি উপজেলার ভরট্ট বালুভরা গ্রামের রিয়াজ উদ্দিনের কন্যা। ছয় মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে নওগাঁ সদর উপজেলার শিকারপুর এলাকার গোয়ালি মৎস্যজীবী পাড়ার বাসিন্দা আকাশ (২৩) এর সঙ্গে। আকাশ জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো বসতবাড়ি থেকে কান্নাকাটি করতে করতে পাশের একটি নতুন তিনতলা ভবনে যান ইয়াসমিন। পরে দুপুর ১টার দিকে জুমার নামাজের প্রস্তুতির সময় বিকট শব্দ শুনে স্থানীয় মুসল্লিরা ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার স্বামীও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী আকাশ সেখান থেকে সরে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

প্রতিবেশীরা জানান, আকাশ মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। তবে ঠিক কী কারণে এই মৃত্যু ঘটেছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি। নিহতের বড় বোন রেশমার বাড়ি ঘটনাস্থলের পাশেই। পরিবারের সদস্যদের দাবি, ইয়াসমিন রোজা রেখেছিলেন এবং সেহরি খেয়ে ছিলেন।

নিহতের পরিবারের দাবি, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; তাকে হত্যা করা হয়েছে। ইয়াসমিনের বড় দুলাভাই ইমান হোসেন বলেন, “আমার শালিকাকে এর আগেও নির্যাতন করা হয়েছে। ঘটনার দিনও তাকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ইয়াসমিনের বড় বোন বলেন, “সে ভোরে সেহরি খেয়েছিল। কোনো অস্বাভাবিক আচরণ ছিল না। হঠাৎ করে এমন ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই।”

তবে এ বিষয়ে নিহতের স্বামীর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991