শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬’ উদ্‌যাপন: কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের ভোট কেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক জামালপুর সদর-৫: ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত। মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী — নলডাঙ্গায় দুলু লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত নিরপেক্ষতার মানদণ্ডে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান: ডিসি চট্টগ্রাম জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুন’কে বিজয়ী করার লক্ষে  মন্জুরুল করিম সুমনের নেতৃত্বে  নির্বাচনী প্রচারণা৷ বিএনপি চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শ্রীপুরে সভাপতিসহ খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিন উপকূলে ৭০০ বস্তা সিমেন্টসহ ১০ জন আটক নওগাঁয় জেনারেল হাসপাতালের সামনে থেকে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে: গাজীপুরে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়া:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে বিজয়ী করতে নন্দীগ্রামে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, বগুড়া-৪ আসনের উন্নয়নের প্রধান কারিগর ছিলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। নন্দীগ্রাম উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে এই জনপদের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রত্যাশায় পরিবর্তন চায়। ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটের অধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আদর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুর রউফ রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, জিসাস বগুড়া জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, নন্দীগ্রাম উপজেলা যুবনেতা মোঃ এনামুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991