রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ দারুসালাম আনন্দনগরে স্থানীয় বিএনপি ও সমাজসেবকদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ মিরপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার গলাচিপায় গণ ইফতারে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভূমিদস্যু যেই হোক, ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে গার্ড অব অনার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের ফুড প্যাকেজ বিতরণ বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :- নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, এসআই দেওয়ান মামুন বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজের বাসায় ফেরেন। বাসায় ফিরে তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান।

এসময় তার শিশু পুত্র পিস্তল নিয়ে খেলার সময় অসাবধানতাবশত গুলি বের হয় (মিসফায়ার)। এসআই মামুনের বাম পায়ে বিদ্ধ হয়।

এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে আহত এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব। এসময় তিনি বলেন, এটি দুর্ঘটনা বশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991