শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
গলাচিপায় গণ ইফতারে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভূমিদস্যু যেই হোক, ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে গার্ড অব অনার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের ফুড প্যাকেজ বিতরণ বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগমারা তাহেরপুরে এসিআই মটরসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রহনপুরে ‘মানবতার সেবায়’ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক মানোন্নয়নে এমপি রুহুল আমিনের গুরুত্বপূর্ণ উদ্যোগ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭ জুম্মার নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, দুই মাসে আটক ৩০ ডাকাত-জলদস্যু নিম্নমানের বীজে স্বপ্নভঙ্গ: তিস্তা পাড়ের কৃষকের কোটি টাকার লোকসানের আশঙ্কা কালীগঞ্জে বিএনপির সভায় রাশেদ খানের উপস্থিতিতে সংঘর্ষ ১ পুলিশসহ আহত ১০ ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়। নির্যাতিত সাংবাদিকদের আস্থার প্রতীক: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) আমের রাজধানী নওগাঁয় মুকুলের ঘ্রাণে মাতোয়ারা চারপাশ , বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের। পবিত্র মাহে রমজান: রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আত্মশুদ্ধির মহান মাস

নিম্নমানের বীজে স্বপ্নভঙ্গ: তিস্তা পাড়ের কৃষকের কোটি টাকার লোকসানের আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

মোঃ মেরাজুল ইসলাম, রংপুরঃ

রংপুর জেলার গংগাচড়া উপজেলার তিস্তা নদীতীরবর্তী আলালের চর, ছালাফাক ও গাউছিয়া বাজার এলাকার কৃষকেরা নিম্নমানের কুমড়ার বীজ বপন করে চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, পার্টেক্স কোম্পানির সরবরাহ করা বীজ নকল ও নিম্নমানের হওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়নি।

কৃষকদের দাবি, চলতি মৌসুমে তারা প্রতি কেজি বীজ প্রায় ১৫ হাজার টাকা দরে কিনে চাষাবাদ শুরু করেন। মোট প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকার বীজ ক্রয় করা হয়। জমি বর্গা, চাষ, সেচ, সার ও পরিচর্যার খরচ মিলিয়ে বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা। কিন্তু বীজের মান খারাপ হওয়ায় অনেক জমিতে গাছ ঠিকমতো বেড়ে ওঠেনি, আবার কোথাও ফলন এলেও তা বাজারজাত করার মতো হয়নি।

তিস্তা চরের একাধিক কৃষক জানান, ধারদেনা করে ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা কুমড়া চাষে বিনিয়োগ করেছিলেন। এখন ফলন বিপর্যয়ের কারণে তারা পথে বসার উপক্রম। অনেকেই আসন্ন মৌসুমে জমি চাষে নামতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে বীজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কৃষি অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিস্তা নদীর চরাঞ্চলে কুমড়া চাষ বহু কৃষকের প্রধান আয়ের উৎস। তাই নিম্নমানের বীজ সরবরাহের অভিযোগে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991