নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে-জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা ও আলোচনা সভায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৫ আগস্ট (বুধবার) উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা শিবলী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির জনাব আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রশিদ, বিএনপি সাবেক পৌর আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ , বিএনপির পৌর সেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম, বিএনপির নেতা মোঃ মানিক মাস্টার। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, প্রমুখ। আলোচনা শেষে ৮জন জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। তবে অনেকেই অনুষ্ঠান থেকে সাদামাটা বলে সম্বোধন করেছেন। কারণ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে উপস্থিতি ছিল একেবারেই কম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটিকে উপলক্ষ করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এছাড় মসজিদে মসজিদে জোহর নামাজ বাদ দোয়ার আয়োজন করা হয়।