মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ গলাচিপায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে প্রোসেস সার্ভারকে কারণ দর্শানোর নোটিশ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান জাহিদুল ইসলাম ধলুকে  সমুদ্রের টানে, সম্প্রীতির বন্ধনে—গলাচিপা উপজেলা প্রেসক্লাবের প্রাণবন্ত আয়োজন ১০ লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা সাতক্ষীরার সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বিকাশ প্রতারক পলাশ গ্রেফতার “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। পাবনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন। চরমোনাই পীরের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

পাবনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পঠিত

 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি গরুসহ সাতটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐখোলা মাদ্রাসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রানা।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মৃত তফিজ সরদারের ছেলে আফতাব সরদার, ছলিম সরদার এবং রিয়াজ সরদারের ছেলে আমজাদ সরদার প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে সাতটি গোয়ালঘর আগুনে পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা ছয়টি গরু আগুনে পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত আফতাব সরদার বলেন, “রাত সাড়ে ১১টার দিকে ঘরের বাইরে এসে দেখি গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। আমার তিনটি, ছোট ভাইয়ের দুটি এবং চাচাতো ভাইয়ের দুটি গরু ছিল। সবগুলোই আগুনে পুড়ে গেছে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা।”

লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একসঙ্গে ছয়টি গরু ও ছয়–সাতটি গোয়ালঘর পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991