বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
ফরিদগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল শফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে নলডাঙ্গা সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নবাসীকে এনামুল হক মনির রমজানের শুভেচ্ছা ভোলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি শ্রীপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন বিল্লাল হোসেন বেপারী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ অমর ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলার টেবুনিয়া–চাটমোহর সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কাইয়ুম হোসেন (২২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আটঘরিয়া উপজেলা প্রধান ফটক ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

নিহত কাইয়ুম হোসেন চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা গ্রামের মানিক হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা থেকে মালবোঝাই চট্টগ্রাম মেট্রো-ড ১১-৩৪৩৩ নম্বরের একটি মিনি ট্রাক পাবনা বিসিকের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে টেবুনিয়া–চাটমোহর সড়কের দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে ট্রাকটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি কড়ই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। আহত হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং ঘটনাস্থলেই চালক গুরুতর আহত হন।

পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991