বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়ড়াবাড়ি সূতার বিল, একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রাম এবং লক্ষ্মীপুর এলাকায় এবার ব্যাপক আকারে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। চলতি মৌসুমে প্রায় ১০ হেক্টর জমিতে এই চাষাবাদ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও মাটির উপযোগিতার কারণে প্রতি বিঘায় গড়ে ৩ থেকে ৪ মণ পর্যন্ত বীজ উৎপাদন হচ্ছে। বর্তমানে বাজারে পেঁয়াজ বীজের চাহিদা থাকায় প্রতি মণ ৭০ থেকে ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে অন্যান্য ফসলের তুলনায় এ আবাদে লাভের সম্ভাবনা বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

এ অঞ্চলে মূলত দুটি জাতের পেঁয়াজ বীজ চাষ করা হচ্ছে—তাহেরপুরি ও বারি পেঁয়াজ-১। কৃষকদের মতে, তাহেরপুরি জাতের বীজের ফলন ও মান ভালো। অন্যদিকে বারি পেঁয়াজ-১ জাতটি রোগসহনশীল হওয়ায় ঝুঁকি তুলনামূলক কম।

আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, “পেঁয়াজ বীজ উৎপাদনে আটঘরিয়ার মাটি ও আবহাওয়া অত্যন্ত উপযোগী। সঠিক সময়ে রোপণ, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতনতা বজায় রাখলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। কৃষি বিভাগ নিয়মিত মাঠ পরিদর্শন ও কারিগরি সহায়তা প্রদান করছে।”

তিনি আরও জানান, কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভ নিশ্চিত করা যায়। ভবিষ্যতে এই অঞ্চলে পেঁয়াজ বীজ উৎপাদনের পরিসর আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় কৃষকরা আশা করছেন, বাজারমূল্য স্থিতিশীল থাকলে এবং সরকারি সহায়তা অব্যাহত থাকলে পেঁয়াজ বীজ চাষ আটঘরিয়ার কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয় চাহিদা পূরণে মানসম্মত বীজ উৎপাদন বাড়লে আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকরা আরও স্বাবলম্বী হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991