রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ঘোষনা
মঞ্চজুড়ে সুর-তাল-নৃত্যের আনন্দ উৎসব, শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থীর সাংস্কৃতিক স্বীকৃতি, শিক্ষকদের সম্মাননা প্রফেসর দিলারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ভান্ডারিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত জুলফিকার আলী শেখ সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা। নলডাঙ্গায় আইনজীবী নেতৃবৃন্দের ধানের শীষের পক্ষে গণসংযোগ বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মনপুরায় আগুনে দগ্ধ হয়ে তিন বছরের শিশুর মৃত্যু ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, ‘না’ ভোট মানে গোলামি—লাকসামের জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান অবশেষে রেল লাইনের আওতায় আসছে সাতক্ষীরা জেলা ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। ফ্যাসিবাদী আচরণ শুরু করছে একটি গোষ্ঠী” জনগণ তাদের প্রত্যাখ্যান করবে খ. ম. রাকিব বাঁশখালীতে এস আলম বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর ধানের শীষ জিতলে বগুড়াসহ সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: তারেক রহমান! সংকটে মানুষের ভরসা মানবিক ডিসি

বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- বগুড়া-৬ আসনের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বগুড়াকে বিএনপির অবিচ্ছেদ্য দুর্গ হিসেবে উল্লেখ করে স্থানীয় নেতা-কর্মীদের ওপর বিশেষ আস্থার কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত কোনো নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের যে জনপ্রিয়তা, তা ভোটারের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত। তবে এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন,“আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না।”

“বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে।”

 

তারেক রহমান এবার বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সারা দেশে নির্বাচনী প্রচারের ব্যাপক ব্যস্ততার কারণে তিনি নিজের আসনে সময় দিতে পারবেন না বলে জানান। নেতাদের উদ্দেশে তিনি বলেন,“অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারা দেশে আমাকে যেতে হচ্ছে। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।”

 

শনিবার বেলা ১১টায় শুরু হওয়া সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার,বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991