
রাসেল মাহমুদ, স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর মিরপুর থানা শাখার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠানটি মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়। অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার আহ্বায়ক এস এম রুস্তম আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আওলাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহতি আমিনের বাবা, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাছিদ আঞ্জু, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এবং সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন মো. জাহিদ, যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল শিকদার, জুয়েল সিকদার রানা, সাইদুল ইসলাম বাবুল, মাসুদ রানা, নাসু, মামুন, জাহিদুল ইসলাম আল মামুন, কামাল হোসেনসহ মিরপুর থানার অন্তর্ভুক্ত ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং তৃণমূল নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে এস এম রুস্তম আলী বলেন, “দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। রমজানের শিক্ষা আত্মশুদ্ধি ও মানবসেবার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে।”
বিশেষ অতিথি রুহুল আমীন তার বক্তব্যে বলেন, “যুবসমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের মানবকল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।