
মো. ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এসিআই মটরস (ইয়ামাহা)-এর উদ্যোগে এবং মা মটরস শোরুমের তত্ত্বাবধানে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার অডিটোরিয়াম কক্ষে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মা মটরসের প্রোপাইটর বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র টেরিটরি অফিসার শিহাব হোসেন দীপ্ত, টেরিটরি সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রুবেল হোসেন এবং মা মটরসের ম্যানেজার আজিজুল হক।
এ ছাড়া এআরসি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রনি আহমেদ, ফায়সাল মাহমুদ আকাশ, উৎসব সরকার, গোলাম মাহমুদ, আসিফ ফোরায়েজী, বুলবুল হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে দেশের সুখ, শান্তি ও ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।