
মোঃ তাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন দেওয়ান আব্দুল বাসিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেওয়ান আব্দুল বাসিত আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লন্ডন থেকে বাংলাদেশে আগমন করবেন।
এ উপলক্ষে দেওয়ান আব্দুল বাসিত বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনকে হৃদয়ে লালন করেন। তিনি আরও জানান, এই আদর্শই তাকে রাজনীতিতে মানবিক ও দেশপ্রেমিক ভূমিকা পালনে অনুপ্রাণিত করে।
দেওয়ান আব্দুল বাসিত আশাবাদ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তিনি দেশের অসহায়, নিপীড়িত ও দরিদ্র মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবেন। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি সর্বদা বদ্ধপরিকর থাকবেন।
তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়াতে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।