মোঃ রুবেল মিয়া
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সোমবার সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে ঐতিহ্যবাহী রামকানাই দিঘী এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত ও সোহেল ভূইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক বলেন, “ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সকল পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাই।”
পৌরসভার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন।