শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার নারী মৈত্রীর মতবিনিময় সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরি। বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার ভোলা–৩ আসনে নাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ কামাল উদ্দিনের গণসংযোগ লালমোহন ও তজুমদ্দিনে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) লোহাগাড়ায় হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং! গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এক গণমিছিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লাকসামে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের কোটচাঁদপুরে ১৭৪ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তি গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ: যোগ্যরা বঞ্চিত, সুবিধাভোগীরা একধাপ সামনে। গাড়িকে ওভারটেকের মুহূর্তে প্রাণ গেল মুক্তিযোদ্ধা সাবেক সেনার একুশে পদক-২০২৬ পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ১ প্রতিষ্ঠানসহ ১০ জন জামালপুরে দোস্ত এইডের উদ্যোগে রমজান উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, দুই বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে :ডা.শফিকুর রহমান টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

ভোলা–৩ আসনে নাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ কামাল উদ্দিনের গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

মোঃ জিয়াউদ্দিন | জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা

ভোলা–৩ আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ কামাল উদ্দিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন উপজেলার বিভিন্ন হাটবাজার ও এলাকায় নাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি লালমোহন উপজেলার ধলীগৌরনগর, করিমগঞ্জ, দলিল মাস্টার পোল, হরিগঞ্জ বাজার, চতলা ও মঙ্গল শিকদারের বিভিন্ন অলিগলি, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রধান সড়কের পাশে সাধারণ ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া কামনা করেন এবং নাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে মোঃ কামাল উদ্দিন বলেন,
“গত ১৫ বছরে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। বাবার সামনে সন্তান হত্যা, সন্তানের সামনে বাবা হত্যা—এমন নির্মম দৃশ্য দেশ দেখেছে। আয়নাঘরের মতো ভয়ংকর নির্যাতনের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। আজ মানুষ নতুন করে একটি দেশ পেয়েছে।”

তিনি আরও বলেন,
“আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই ও বন্ধু। আমি এই এলাকারই ছেলে। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। আগামী ১২ তারিখ আপনারা কেন্দ্রে গিয়ে নাঙ্গল মার্কায় ভোট দেবেন।”

মোঃ কামাল উদ্দিন বলেন, দেশে এখন একটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,
“আপনারা ১২ তারিখ কেন্দ্রে গিয়ে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।”

নির্বাচিত হলে লালমোহন উপজেলাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন,
“আমি নির্বাচিত হতে পারলে লালমোহন উপজেলাকে সুন্দরভাবে সাজাবো এবং মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে।”

তিনি আরও জানান, অতীতেও তিনি বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি লালমোহন ও তজুমদ্দিন এলাকাকে সন্ত্রাস, টেন্ডারবাজি, ইয়াবা ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991