
মোঃ জিয়াউদ্দিন | জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা
ভোলা-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর মঙ্গল শিকদার জনসভায় আগমন উপলক্ষে ধলীগৌরনগর ইউনিয়নের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
শুক্রবার (৬ জানুয়ারি ২০২৬) রাত ৭টায় ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি মিছিল বের করা হয়।
উক্ত সভা ও মিছিলে উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, ধলীগৌরনগর ইউনিয়নের পশ্চিম শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বাবলু মহাজন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের মামাতো ভাই মোঃ মাহমুদুল হক মিয়া, মোহাম্মদ নাজিম করিম, জসিম করিম, মোঃ হেলাল উদ্দিন খোকন, ছাত্রদলের সভাপতি প্রান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া বলেন,
“মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং এলাকার উন্নয়নে অতীত অবদান অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি ভোটারদের আগামী ১২ তারিখ সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।
ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখার সাধারণ সম্পাদক বাবলু মহাজন বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হাফিজ ভাইকে বিজয়ী করতে হবে।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাঁরা সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজে প্রদানের আহ্বান জানান এবং যোগ্য প্রার্থী নির্বাচনের অনুরোধ করেন।
বাবলু মহাজন আরও বলেন, আগামীকাল বিকাল ৩টায় মঙ্গল শিকদারে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর শেষ জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সবাইকে দলবদ্ধভাবে দালাল বাজার হয়ে মঙ্গল শিকদারে গিয়ে জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
শেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে সভা ও মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।