বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ঘোষনা
নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে লালমোহনে প্রস্তুতি সভা সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা জাতীয় নাগরিক পার্টির ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান নলডাঙ্গায় আদালতের রায় উপেক্ষা করে তালা ভেঙে ঘর দখলের অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় মনোনীত করায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ঝিনাইদহের স্বপ্নসারথি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে — শৈলকুপার গর্ব আসাদুজ্জামান আসাদকে ঘিরে উত্তাল জনপদ আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হলো পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আস্থার প্রতিফলন ঘটালেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নীলফামারী জেলা সভাপতি রব্বানী পরিবহনের এমডি মোঃ আরেফ রব্বানী মানিক রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

আজহারুল ইসলাম সাদী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃহস্পতিবার ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় রয়েছেন।

শপথগ্রহণের অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

পূর্ণমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদে ২৫ জন পূর্ণমন্ত্রী রেখেছেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য এবং ২ জন টেকনোক্র্যাট মন্ত্রী।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (দলের মহাসচিব),
আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ, আ ন ম এহছানুল হক মিলন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী (ভাইস চেয়ারম্যান), আসাদুল হাবিব দুলু।

প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন:
ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী ও জহির উদ্দিন স্বপন।

অন্যরা হলেন:

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর, তৃতীয়বার সংসদ সদস্য), মো. আসাদুজ্জামান (সাবেক এটর্নি জেনারেল), জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম (ঢাকা-১০ আসন)।

নারীদের মধ্যে একমাত্র আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী হয়েছেন।
টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন: খলিলুর রহমান এবং মোহাম্মদ আমিন উর রশীদ।

খলিলুর রহমান পূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হন এবং পরে ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

প্রতিমন্ত্রী

নতুন মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে, যারা সবাই প্রথমবার মন্ত্রিপরিষদে শপথ গ্রহণ করেছেন। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন:
অনিন্দ্য ইসলাম অমিত (যশোর সদর),এম রশিদুজ্জামান মিল্লাত,মো. শরিফুল আলম,সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, ইশরাক হোসেন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

মিত্র দলের সাতজন নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন। এর মধ্যে ঢাকা-১৩ আসন থেকে বিজয়ী ববি হাজ্জাজ রয়েছেন।

নারীদের মধ্যে শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২) এবং ফারজানা শারমিন (নাটোর-১) প্রতিমন্ত্রী হয়েছেন।
ঢাকা-১৬ আসন থেকে জয় না পেলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার আন্দোলনের নুরুল হক নুরও এবার প্রতিমন্ত্রী হয়েছেন।

শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেন। অনুষ্ঠানে তারেক রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান ও নথিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কয়েক’শ অতিথি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991