বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মম রহমানের বিতর্কিত গান: যুবসমাজের নৈতিক অবক্ষয়ের দায় কি তার?

মোঃ শাকিল খান
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত
মম রহমানের বিতর্কিত গান: যুবসমাজের নৈতিক অবক্ষয়ের দায় কি তার?
মম রহমানের বিতর্কিত গান: যুবসমাজের নৈতিক অবক্ষয়ের দায় কি তার?

সাম্প্রতিক সময়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে মম রহমান নামক এক কথিত সুরকার এবং গায়কের গান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তার গাওয়া এবং সুরারোপিত গানগুলোতে ব্যবহৃত ভাষা ও কনটেন্ট নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষত, ভাইরাল ব্যক্তিত্ব হিরো আলম, বিভিন্ন ব্লগার কাপল এবং সর্বশেষ লায়লাকে দিয়ে তৈরি করা তার গানগুলোর মান এবং নৈতিকতার অভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে। একের পর এক বিতর্কিত এবং নিম্নমানের কনটেন্ট প্রকাশ করে তিনি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন গানপ্রেমীরা ।

মম রহমানের গানের বিশেষ বৈশিষ্ট্য হলো তার কুরুচিপূর্ণ ও অশালীন কনটেন্ট, যা বর্তমান প্রজন্মের ওপর বিরূপ প্রভাব ফেলছে। শুধু তাই নয়, তিনি অন্য শিল্পীদের সম্মানিত সৃষ্টিকর্মকেও বিকৃতির মাধ্যমে উপস্থাপন করছেন। রবীন্দ্র সংগীত এবং কাজী নজরুলের কালজয়ী গানের মাধুর্য বিকৃত করে নতুন মিউজিকের সাথে মিলিয়ে তা অন্য কণ্ঠশিল্পীদের দিয়ে গাওয়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ধরনের কর্মকাণ্ডকে অনেকে সংস্কৃতির প্রতি এক ধরনের অসম্মান হিসেবেই  দেখছেন।  মম রহমানের বিতর্কিত গান: যুবসমাজের নৈতিক অবক্ষয়ের দায় কি তার?

তার নিজস্ব সুর করা গানগুলোও সমালোচনার বাইরে নয়। বেশিরভাগ ক্ষেত্রেই তার সুর এবং কথা এক ধরনের নিম্নরুচির প্রতিফলন ঘটায়। নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের বিচ্যুতি ঘটিয়ে সমাজে এক ধরনের নেতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে তার তৈরি গানগুলো। এই ধরনের গানগুলো তরুণ প্রজন্মের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সঠিক নৈতিক শিক্ষা থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই ধরনের কনটেন্ট নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

শিল্পের স্বাধীনতা থাকা উচিত, তবে সেটি সমাজের নৈতিক ও সাংস্কৃতিক মাপকাঠি মেনে চলা উচিত বলে মনে করছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991