প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ১:০২ এ.এম
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। বুধবার ৫ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ অভিযানে ত্রিশাল থানাধীন বৈলর বাজারস্থ জামান টেলিকমের ভিতরে বসা অবস্থায় আসামি মোঃ জাকারিয়া সরকার (৩০)-কে ২,২৫০ ( দুই হাজার দুইশত পঞ্চাশ ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদি হয়ে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Matrijagat. All rights reserved.