
মাদারগঞ্জ প্রতিনিধি:
ওয়াজেদ নয়ন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের বাজিতেপাড়া, চান মিয়ার বাড়ির পাশের পাকা সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন এস. এম. তোজাম্মেল হোসেন (৫২)।
পিতা: মৃত আব্দুর রশিদ
মাতা: মৃত ফুলজান বেওয়া
গ্রাম: চর পাকেরদহ ফকিরপাড়া
থানা: মাদারগঞ্জ
জেলা: জামালপুর
পরিচয়: ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তারিখ বিকাল ৪টা ২০ মিনিটে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিয়ন পরিষদের সচিব এস. এম. তোজাম্মেল হোসেন মৃত্যুবরণ করেন।
অপর মোটরসাইকেলটি চালাচ্ছিল জাঙ্গালিয়া এলাকার আতিকুর রহমান সোহাগের ছেলে মাহিনুর রহমান জান (১৩)। দুর্ঘটনার পর মাহিনুরের অবস্থা গুরুতর হলেও তিনি বর্তমানে কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে শ্যামগঞ্জ–কালীবাড়ী ফাঁড়ি থানার এসআই শাহজাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পাঠান। তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।