শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মীর বিরুদ্ধে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ আশুলিয়ায় পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর-৬ আসনে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাঠে মিলল বিশাল আকৃতির শিলাখণ্ড, এলাকায় চাঞ্চল্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান সচিবালয়ে কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান সিলেটে প্রশংসা কুড়াচ্ছেন মানবিক পুলিশ অফিসার আব্দুল আজিজ সুজাতপুরে পুকুরে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষ, ৫ জন গ্রেফতার কৃত্রিম সংকটের অর্থনীতি: তেল নিয়ে কারা খেলছে? মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির সরেজমিন কর্মসূচি হৃদয় গভীর শ্রদ্ধায় দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজকে স্মরণ করলো বদরপুর মহাবিদ্যালয় ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক রাজশাহীর নতুন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সফট ড্রিংকসহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ শাকিল খান রাজু, সিনিয়র স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সফট ড্রিংকসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মনপুরা, ভোলার মনপুরা থানার সূর্যমুখী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১৭০ কেইস সফট ড্রিংক জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন:
মো. হান্নান (পিতা: অলিউদ বেপারী), দক্ষিণ সাকুচিয়া, ২ নম্বর ওয়ার্ড, মনপুরা, ভোলা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল, বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, পাচার ও চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991